শনিবার, ২০ জুন ২০২৬

জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে বান্দরবানে গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার আরও ৫ প্রশিক্ষণরত সদস্যকে বান্দরবানের রোয়াংছড়ি-রুমা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বান্দরবানের র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক লে. কর্নেল খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নিজামুদ্দিন হিরন ইউসুফ (৩০), কুমিল্লার আবুদর রাজ্জাকের ছেলে সালেহ আহমেদ সাইহা (২৭), সিলেটের সিরাজুল ইসলামের ছেলে মো. সাদিকুর রহমান সুমন ফারকুন (৩০), কুমিল্লার শফিকুল ইসলামের ছেলে মো. বাইজিদ ইসলাম মুয়াজ (২১) ও কুমিল্লার মজিবুর রহমানের ছেলে ইমরান বিন রহমান শিথিল (১৭)।

তিনি বলেন, বিগত বছরের ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকায় ৮ তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিখোঁজ সংক্রান্ত ব্যাপারে গত ২৫ আগস্ট নিখোঁজদের পরিবার কুমিল্লার কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।

উক্ত ঘটনা গণমাধ্যমসমূহে বহুলভাবে আলোচিত হয় এবং দেশব্যাপী চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাটি জানার পরপরই র‍্যাব নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় এই ৮ জন তরুণদের মধ্যে পালিয়ে আসা নিলয়কে জিজ্ঞাসাবাদ করলে র‍্যাবের গোয়েন্দারা গুরুত্বপূর্ণ তথ্য পায় এবং নিলয়কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিলয়ের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ৫ অক্টোবর কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া রিফাতসহ নতুন জঙ্গি সংগঠনের ৭ জনকে গ্রেফতার করা হয়। যাদেরকে জিজ্ঞাসাবাদে দেশে একটি নতুন জঙ্গি সংগঠনের কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া যায়। যার নাম জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া।

এরই ধারাবাহিকতায় র‍্যাব বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ জানুয়ারি (বুধবার) রাতে বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি এলাকা হতে পাহাড়ে প্রশিক্ষণরত ৫৫ জন জঙ্গি সদস্যদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...