বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লামা তথ্য অফিফের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২জানুয়ারি) সকালে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার ভার্চয়ালি উদ্বোধন ঘোষণাসহ দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ উপলক্ষে সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে আলোচনা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর সৈকত দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইদা বেগম ও নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার বিশেষ অতিথি ছিলেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী দুই ক্যাটাগরিতে অংশ গ্রহণ করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

