রবিবার, ২১ জুন ২০২৬

ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, নিহত ২০

- Advertisement -
Single page 1st Paragraph

ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে । এতে ২০ জন নিহত ও বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওস্তাদ ফরিদুন নামের তালেবান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলাকারী বোমা নিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেন, কিন্তু ব্যর্থ হন।

জানা যায়, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে তুরস্ক, চীনসহ কয়েকটি দেশের দূতাবাসও রয়েছে। এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ঘটনায় আহত কিংবা নিহতদের মধ্যে অন্তত ৯ জন মন্ত্রণালয়ের বাইরের রাস্তায় পড়ে আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে ব্যস্ত।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, দিনের ব্যস্ত একটি সময়ে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় অবস্থিত কয়েকটি মন্ত্রলায়ের নিরাপত্তা রক্ষায় বেশ কয়েকটি চেকপয়েন্ট রয়েছে। এরপরও কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটলো, তার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থলের কাছাকাছি অফিসের এক কর্মী জানান, বিকেলের দিকে হঠাৎ করেই বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। আশেপাশের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এরপরে আমাদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...