শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চসিকের অমর একুশে বইমেলা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ৮ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বই মেলা শুরু হচ্ছে। চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে ২১দিনব্যাপী এ বই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপন।

আজ বুধবার টাইগারপাসস্থ চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় চসিকের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন বলেন, একুশে বই মেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বইমেলাগুলোর অন্যতম।

উৎসবমুখর বাঙালির প্রাণের উৎসব এই বই মেলা হয়ে উঠে বাঙালির মিলন মেলা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদের প্রকাশিত বই যাতে মেলায় স্থান না পায় সে ব্যাপারে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক,সাংবাদিক, বুদ্ধিজীবি,সংস্কৃতিকর্মী, পেশাজীবি ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যদের সাথে অমর একুশে বইমেলার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চসিক শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি ও বই মেলা পরিষদের আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জু। এতে আরো বক্তব্য রাখেন-কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. আতাউল্লাহ চৌধুরী, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, উপসচিব ও বই মেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নীপু, ড. আজাদ বুলবুল, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, দেওয়ান মাকসুদ আহমেদ, ড. গাজী গোলাম মওলা, সাইফুদ্দিন আহমেদ সাকী, শুকলাল দাশ, অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির, আবদুল হালিম দোভাষ, শাহাবুদ্দিন মজুমদার, রাশেদ হাসান, আ.ফ.ম মোদাচ্ছের আলী, রাজীব রাহুল, দীপেন চৌধুরী, দিপক কুমার দত্ত, নুরুল আবছার, এড. মিলি চৌধুরী, মর্জিনা আকতার, নিশাত হাসিনা শিরিন, বিশ্বজিৎ পাল, শাহাবুদ্দিন হাসান বাবু, দেবাশীষ রুদ্র, মিজানুর রহমান শামিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, প্রণব চৌধুরী, জয়নুদ্দিন আহম্মদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু জানান, অমর একুশে বই মেলা উপলক্ষে ১৮ই জানুয়ারী থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েব সাইট থেকে প্রকাশকরা স্টল বরাদ্দের ফরম সংগ্রহ করতে পারবেন। তিনি এবারের বই মেলায় বিদেশী কুটনৈতিক মিশন, বাংলা একাডেমী ও শিশু একাডেমীকে স্টল বরাদ্দের প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও বইমেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, শিশুতোষ কর্ণার, স্মার্ট বাংলাদেশ কর্ণার, মিডিয়া কর্ণার, লেখক আড্ডা, নতুন বই মোড়ক উম্মোচনসহ মেলাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

এই বিভাগের সব খবর

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রহুল কবির...

অসত্য সংবাদে অস্থিতিশীলতা সৃষ্টি হলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের মাধ্যমে দেশে কোনো ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি হলে...

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায়, বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায়...

সর্বশেষ

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

অসত্য সংবাদে অস্থিতিশীলতা সৃষ্টি হলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ...

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা...

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...