রবিবার, ১ নভেম্বর ২০২৬

 প্যারিসে রেল স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

- Advertisement -
Single page 1st Paragraph

ফ্রান্সের রাজধানী প্যারিসের গারে ডু নর্ড ট্রেন স্টেশনে বুধবার সকালে একব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র।

গারে ডু নর্ড স্টেশনটি ইউরোপের অন্যতম ব্যস্ততম এবং প্যারিস, লন্ডন এবং ইউরোপের উত্তরের মধ্যে একটি প্রধান সংযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রেপ্তারের আগে হামলাকারীকে পুলিশ বেশ কয়েকবার গুলি করে এবং প্রাণঘাতী আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সূত্রটি আরও জানিয়েছে, যে অফিসার হামলাকারীকে গুলি করেছে সে দায়িত্বের বাইরে ছিল।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি এবং তার নাম-পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। ঘটনার পরথেকে আশেপাশে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

প্যারিস প্রসিকিউটর একটি বিবৃতিতে বলেছেন যে একটি ফৌজদারি তদন্ত খোলা হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইটারে লিখেছেন, আজ সকালে গারে ডু নর্ডে একজন ব্যক্তি বেশ কয়েকজনকে আহত করেছে। তাকে দ্রুত নিরপেক্ষ করা হয়েছিল। পুলিশকে তাদের কার্যকর এবং সাহসী প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।

এদিকে, রেল অপারেটর এসএনসিএফ-এর বরাত দিয়ে রেডিও ফ্রান্সইনফো জানিয়েছে, এই ঘটনার পর ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...