মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাকিবের মতো অর্থের পেছনে ছুটতে চান না বাটলার

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় দলের খেলা থাকা সত্ত্বেও অর্থের মোহে পড়ে শ্রীলংকা সফরে না গিয়ে আইপিএল খেলে সমালোচিত হন সাকিব আল হাসান।

বাংলাদেশ দলের তারকা এই ক্রিকেটারের মতো এমন ন্যক্কারজনক কাজ করতে নারাজ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার।

আইপিএলের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ইংলিশ তারকা বাটলার।

এক সাক্ষাৎকারে বাটলার বলেছেন, সাধারণত আইপিএলের সময় তেমন কোনো আন্তর্জাতিক সিরিজ থাকে না। ফলে প্রায় সব দেশের তারকা ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারেন। কিন্তু এবার আইপিএলের দ্বিতীয় পর্ব চলার সময় আমাদের দুটো আন্তর্জাতিক সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেব।

এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাটলার।

সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন, ইংল্যান্ডের ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকলেও অন্য কোথাও খেলতে পারবেন না। কারণ গত কয়েকটা সিরিজে ইংল্যান্ড ‘রোটেশন পলিসি’ চালু করেছে। জৈব সুরক্ষা বলয়ের কারণে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে। বাটলার মনে করেন- এর মধ্যে কোনো ভুল নেই।

বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। ওই সময় বাংলাদেশ আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...