বুধবার, ৫ আগস্ট ২০২৬

আফগানিস্তানে মেয়েরা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার করতে পারবে

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানে মেয়েরা প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পারবে । বিক্ষোভের পরে ‘দয়া করে’ এইটুকু ছাড়ের কথা ঘোষণা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। নারীদের উচ্চশিক্ষার কোনও সুযোগ এখনো দিতে রাজি নয় তালিবান সরকার।

তালিবানের শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশিকায় আরো বলা হয়েছে স্কুলের পোশাক পাশ্চাত্য কায়দায় হওয়া চলবে না। ইসলামিক রীতি মেনে পোশাক পরেই স্কুলে যেতে হবে। নতুন বছরেই মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ায় মুসলিম বিশ্ব থেকে শুরু করে সারাবিশ্ব এর কঠোর সমালোচনা করে। এরপর চাপে পড়েই শেষমেশ প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার অনুমতি দেওয়া হল বলেই মনে করছেন অনেকে।

২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। তার পরে থেকেই একের পর এক ফতোয়া দিয়ে আসছে তালিবান সরকার। হিজাব, বোরখা ছাড়া নারীদের বাড়ির বাইরে বেরোনো নিষিদ্ধ হয়। পরিবারের কোনও পুরুষ সদস্য ছাড়া একা বেরোনোর ক্ষেত্রেও কড়া বিধি জারি হয়। পার্ক, জিমে যাওয়া বন্ধ হয়। নিষিদ্ধ হয় চাকরি। অবশেষে মেয়েদের পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এই বিষয়ে সরব হয়। জানায় ২০২৩ সালে এমন সিদ্ধান্ত লজ্জাজনক। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র-সহ জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলি জানিয়ে দেয়, নারীদের শিক্ষা নিয়ে ফতোয়া না তুললে আফগানিস্তানকে তারা কোনওভাবে সাহায্য করবে না। এদিকে দেশজুড়েও বাড়ছিল বিক্ষোভ-প্রতিবাদ। পুরুষ পড়ুয়ারাও পথে নামে, একের পর এক অধ্যাপক পদত্যাগ করতে থাকেন।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...