মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শ্বাসরুদ্ধকর বোয়ালখালী পৌর নির্বাচন যারা হলেন কাউন্সিলর

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীর পৌর নির্বাচন ২০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়। ২৪টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পৌরসভার ৯ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন। ভোট গ্রহণ শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা—
সাধারণ কাউন্সিলর: ১ নং ওয়ার্ডে তারেকুল ইসলাম (ব্রিজ), ২নং সিরাজুল হক (উট পাখি), ৩ নং ওয়ার্ডে শেখ আরিফ উদ্দীন জুয়েল (ড্রয়ার), ৪ নং ওয়ার্ডে সুনীল চন্দ্র ঘোষ (টেবিল ল্যাম্প), ৫ নং ওয়ার্ডে ইসমাইল হোসেন আবু (উট পাখি), ৬ নং ওয়ার্ডে মো. নাছের আলি (ডালিম), ৭ নং ওয়ার্ডে মাহমুদুল হক (ব্ল্যাকবোর্ড), ৮ নং ওয়ার্ডে মো. পারভেজ (ডালিম), ৯ নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (ব্রিজ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
১নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ভোটার আসলাম চৌধুরী বলেন, প্রশাসনের কঠোর পর্যবেক্ষণে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার ভোটাধিকার ফিরে পেয়ে অনেক খুশি।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১থেকে ৩ নং ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি (আনারস), ৪ নং থেকে ৬ নং জোবাইদা বেগম (আনারস) ও ৭নং থেকে ৯ নং ওয়ার্ডে শাহনাজ পারভিন নিলু (চশমা) নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জহুরুল ইসলাম জহুর মেয়র পদে নির্বাচিত হন।
পশ্চিম কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার মুহাম্মদ সাইফু বলেন,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে।
এদিকে ভোট গ্রহণ চলাকালীন সকাল ১১টার দিকে ১ নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল স্কুল এণ্ড কলেজ কেন্দ্রের একটি বুথে বিনা প্রবেশের অভিযোগে মো. জাবেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ওই ব্যক্তির মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া ও৬ নম্বর ওয়ার্ডের হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ডালিম প্রতীকের প্রার্থীর পক্ষে তার কর্মী-সমর্থকরা ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেয়নি বলে অভিযোগ ওঠে।
রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘ভোট চলাকালীন সময়ে যাতে কোনো সমস্যা না হয় সেভাবে নজরদারি রাখা হয়েছে। তবে সকালে ১১টার সময় পশ্চিম কধুরখীল স্কুল এণ্ড কলেজ কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করার অভিযোগে একজনকে আটক করা হয়েছিল। তাকে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে|

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...