শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

যুব গেমস : চট্টগ্রামে শুরু তায়কোয়ানডো ও কারাতে

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে’ চট্টগ্রামে আন্ত:উপজেলা পর্যায়ে শুরু হয়েছে তায়কোয়ানডো ও কারাতে ইভেন্ট। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনাসিয়ামে আজ তায়কোয়ানডো ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল, সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ ও আবদুল্লাহ-আল-নোমান।
চট্টগ্রাম আন্ত:উপজেলা কারাতে (তরুণ ও তরুণী) ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস কারাতে কমিটির চেয়ারম্যান মো. শাহাজাদা আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সিজেকেএস কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, রতন তালুকদার ও সদস্য আবুল বশর রনি।
আগামীকাল ১০ জানুয়ারি বিকাল ৪ টায় সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন।

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...