রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য বহু স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল নির্মাণ করা হয়েছে।
তিনি রবিবার (৮ জানুয়ারি)দুপুরে রাউজানের কদলপুরে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র ব্যবস্থাপনায় ও লায়ন ডা. শারমিন সুলতানা মুনমুনের পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে মেডিকেল স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। উদ্বোধক ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪’র ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ। কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিট সভাপতি লায়ন মো. জামাল উদ্দিন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ, লায়ন ডা. শারমিন সুলতানা মুনমুন, ড. মেহেজেবুন্নেসা রহমান টুম্পা, লায়ন পারভীন মাহমুদ এফসিএ, ওসি আবদুল্ল আল হারুন।
সংগঠক বিশ্বজিত ভট্টাচার্য্যের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, মুসলিম উদ্দিন জয়নাল, সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, সাইফুল হক চৌধুরী লাভলু, নজরুল ইসলাম, সুমন দে, ম্যালকম চক্রবর্তী, সাইফুল হক চৌধুরী সাহাবু, জসীম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ ওমর ফারুক, জসীম উদ্দিন চৌধুরী, অমল কৃষ্ণ চৌধুরী, সেলিম উদ্দীন, একরাম হোসেন, শওকত উদ্দীন চৌধুরী, মো. আলমগীর, মো. ইলিয়াছ, আবছার মুরাদ বাবুল, মনতাজ মিয়া, আলী আকবর, হাছিনা বেগম, লাভলী আকতার, এনি বড়ুয়া, শাহজাদা ছৈয়দ মুকছুদুল আলম, পংকজ ভট্টাচার্য্য, জয়নাল আবেদীন, আবদুল সালাম, আজগর আলী চৌধুরী, লোকমান হাকিম চৌধুরী, জয়নাল আবেদীন বাবু, মিজানুর রহমান তালুকদার, আরমান উদ্দিন শাহ, সাহেদুল ইসলাম সুজন, তানভীর, জিয়াউর রহমান চৌধুরী, সোয়াইবুল ইসলাম চৌধুরী, কাজী ডালিম, কাজী শিহাব।

