সোমবার, ২২ জুন ২০২৬

প্রতীক পেলেন চকবাজার ওয়ার্ডে উপ-নির্বাচনের প্রার্থীরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটের মাঠে থাকা ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ পাওয়া ২১ প্রার্থীরা হলেন, ড্রেসিং টেবিল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন প্রয়াত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিসা খানম, কাঁটা চামচ প্রতীক নিয়ে মো. আলী আকবর হোসেন চৌধুরী (মিন্টু), রেডিও নিয়ে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সূর্যমুখি ফুল নিয়ে মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, ঠেলাগাড়ি নিয়ে মোহাম্মদ সেলিম রহমান, ট্রাক্টর নিয়ে মোহাম্মদ নোমান চৌধুরী, ক্যাপ নিয়ে মো. শাহেদুল আজম, লাটিম নিয়ে কাজী মো. ইমরান, কাঁচি নিয়ে মো. নাজিম উদ্দীন, ঝুঁড়ি নিয়ে মো. নুরুল হুদা, ঘড়ি নিয়ে মো. সামশের নেওয়াজ, পানপাতা নিয়ে মমতাজ খান, এয়ারকন্ডিশন নিয়ে শওকত ওসমান, করাত নিয়ে মো. রুবেল সিদ্দিকী, হেলমেট নিয়ে মো. আজিজুর রহমান, টিফিন ক্যারিয়ার নিয়ে মো. আলাউদ্দীন, স্টবেরি নিয়ে মো. জাবেদ, প্রদীপ নিয়ে কায়সার আহম্মদ, হেডফোন নিয়ে এ কে এম সালাউদ্দীন কাওসার, মিষ্টি কুমড়া নিয়ে মো. নূর মোস্তাফা টিনু ও ব্যাটমিন্টন র‌্যাকেট নিয়ে মো. আবদুর রউফ।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যান। তিনি ছিলেন এ ওয়ার্ডের ৭ বারের নির্বাচিত কাউন্সিলর। তাঁর মৃত্যুর পর শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোটকেন্দ্রে ৮৬টি ভোটকক্ষে ভোট দেবেন ভোটাররা।
রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বাকী ২১ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...