রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সড়কে ঝরে গেল বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের ইঞ্জিনিয়ারসহ ২ জনের জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

সিরাজগঞ্জ সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে কর্মরত এক ইঞ্জিনিয়ারসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন।

শনিবার (৭ জানুয়ারী) সকালে শহরের এমএ মতিন আঞ্চলিক সড়কের কোর্ট মসজিদ এলাকা ও শুক্রবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার কুমিরাডাঙ্গা গ্রামের চাঁদ মিয়া মন্ডলের ছেলে হামিদুর রহমান (২৮) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা হাওলাদারপাড়ার শ্রী রামপদ হাওলাদারের ছেলে কানাই হাওলাদার (২৮)। তাদের মধ্যে হামিদুর রহমান নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) শাহ আলম মোল্লা জানান, ইঞ্জিনিয়ার হামিদুর রহমান মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হামিদুর মারা যান। তার সঙ্গে থাকা আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ শনিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহ আলম মোল্লা আরও জানান, শনিবার ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি রিকশাভ্যান শহরে আসছিল। ভ্যানটি শহরের এমএ মতিন আঞ্চলিক সড়কের কোর্ট মসজিদের কাছে পৌঁছলে একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কানাই হাওলাদারের মৃত্যু হয়। এ ঘটনায় আহত কানাইয়ের বাবা রামপদ হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। একজনকে সিরাজগঞ্জের আড়াইশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...