শনিবার, ২০ জুন ২০২৬

লামায় কোয়ান্টামের টোটাল ফিটনেস ডে’তে অংশ নিলো শিক্ষার্থীসহ চার সহস্রাধিক মানুষ

- Advertisement -
Single page 1st Paragraph

শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক অর্থাৎ জীবনযাপনের চারটি দিকের পরিপূর্ণ সুস্থতার বার্তা নিয়ে উদযাপিত হলো টোটাল ফিটনেস ডে। সারাদেশে কোয়ান্টামের সকল শাখা-সেলের ন্যায় বছরের প্রথম শুক্রবার বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ সেন্টারেও প্রতিষ্ঠানটির ৩১ তম বর্ষবরণ উপলক্ষে এ দিবস উদ্যাপিত হয়। এতে শিক্ষার্থীসহ চার সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন। সব মিলিয়ে উৎসবমুখর এ আয়োজন জুড়ে ছিল সুন্দর আগামীর প্রত্যাশা ও আনন্দের স্ফূরণ।
এদিন সূর্যোদয়ের পর কোয়ান্টাম সেন্টারের প্রশান্তিময় পাহাড়ি পরিবেশ আরোগ্যশালায় সমবেত হন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী, প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবার, স্থানীয় অধিবাসী ও দেশের নানা প্রান্ত থেকে আসা অতিথিবৃন্দ। তারা কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে টোটাল ফিটনেস বিষয়ক অডিও আলোচনা ও মেডিটেশনে নিমগ্ন হন। এ সময় শহীদ আল বোখারী একটি উদাহরণ দিয়ে বলেন, ‘একটা চেয়ারের চারটি পা থাকে। একটা পা-ও যদি ভাঙা থাকে সেই চেয়ারে কখনো আরাম করে নিশ্চিত মনে বসা যায় না। তাই নিশ্চিন্তে বসার জন্যে চেয়ারের চারটা পা সুন্দর ভারসাম্যপূর্ণ সুষম করতে হবে। তেমনি পরিপূর্ণ সুস্থতার জন্যে জীবনের চারটি দিককে সুস্থ রাখতে হবে সমানভাবে।’ এরপর শারীরিক-মানসিকভাবে আরো সুস্থ, কর্মক্ষম ও শোকরগোজার হওয়ার লক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন. অর্গানিয়ার এম. মাকসুদ হোসাইন।
এছাড়াও ওই দিন দুস্থ মা ও শিশুদের নিয়ে মাতৃমঙ্গল কার্যক্রমের বাৎসরিক মিলনমেলার আয়োজন করা হয়। এতে উপস্থিত হয় সহস্রাধিক মা-শিশু। তাদের পদচারণায় মুখরিত ছিল দিনটি। তারপর শুরু হয় মেলা। হারিয়ে যেতে বসা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যে একাত্ম হয় স্থানীয় অধিবাসী ও সারা দেশ থেকে আসা কোয়ান্টাম পরিবারের সদস্যরা।
এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্গানিয়ার সৈয়দ আল আমিন বলেন, কোয়ান্টাম মেথডের মাধ্যমে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সুস্থতা অর্জনের কথা গত ৩০ বছরে ধরে কোয়ান্টাম বলে আসছে। পরিপূর্ণ ফিটনেসের এই প্রশিক্ষণও কোয়ান্টাম জনসাধারণের মাঝে দিচ্ছে। এই প্রক্রিয়ায় নিজেকে আরো সম্পৃক্ত করতে এবং সকলের মাঝে টোটাল ফিটনেসের বার্তা ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে শুরু হয় কোয়ান্টামের ৩১তম বর্ষ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...