শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শিক্ষা উপমন্ত্রীর পক্ষে চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরীর আন্দরকিল্লা মেটারনিটি প্রাঙ্গণে শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিরুল ইসলাম শাহনুরের উদ্যেগে আজ বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
এ সময় তিনি বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত।
এসময় তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের আর্থিক মন্দার মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা টিসিবি পন্য সরবরাহসহ বিভিন্ন ভাতা চালু করেছেন। দেশকে আরও সমৃদ্ধ করতে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নাই।’
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আবছার, স্বপন দাশ, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুবী, মোরশেদ আলম, একে মাসুদ, তৌহিদুল ইসলাম মিথুন, আবু তাহের রানা, এহসানুল হক খোকা, মো. রুবেল , রাকিব চৌধুরী ও রতন চৌধুরী।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...