পটিয়া থানাধীন দক্ষিণ ভূর্ষি শ্রীমদ ভগবত গীতা আশ্রমের ৩৭তম বর্ষপূর্তি ও শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গীরি মহারাজের ১১৪ তম আবির্ভাব দিবস উপলক্ষে, আগামী ১৪ও১৫ জানুয়ারি শনি ও রবিবার দুইদিন ব্যাপী মহতী ধর্মসভা ও বিশ্বশান্তি গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে।
এতে ১৫ জানুয়ারি রবিবার গীতা যজ্ঞে দীক্ষাদান ও পৌরোহিত্য করিবেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গীরি মহারাজ।
দুদিন ব্যাপী উৎসবকে সফল করে তুলতে এক প্রস্তুতিসভা সম্প্রতি আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল দেব ব্রক্ষনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। এতে উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন,মিন্টু সর্দার,সঞ্চয় দে,নয়ন মিত্র, কোন মিত্র, প্রবাল দেব ব্রক্ষণ,নিকাশ সিকদার, রতন দে,সনজিব শীল,বাঁধন দে, শ্রীকান্ত দে,পল্লব দে,যুধিষ্ঠির দে,জনি দে প্রমুখ।

