২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৬তম সাধারণ সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলের সদস্য হিসেবে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষে পরিচালক সাবিনা কাইয়ুম যুক্তরাষ্ট্রের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি জাতিসংঘের সাধারন সভা ছাড়াও বিভিন্ন ব্যবসা-বাণিজ্য বিষয়ক সভায় যোগ দেবেন। নারী উদ্যোক্তা পরিচালক সাবিনা কাইয়ুম প্রতিষ্ঠালগ্ন থেকেই চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহিত সম্পৃক্ত আছেন এবং অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত নিজ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন।

