টংগীবাড়ী হতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৪ ডাকাত গ্রেফতার করে র্যাব-১১।এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব-১১ এর আভিযানিক দল গত ২ জানুয়ারী ২০২৩ তারিখ রাতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা সাকিনস্থ আমতলী টু টংগীবাড়ী রোডে হাসকিরা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার নিচে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার (১) মোঃ স্বপন ওরফে সাব্বির (৫০), পিতা-মৃত মুসলিম, সাং-সোনারদৌড়, ওয়ার্ড নং-০৯, পোঃ জাজিরা, থানা-জাজিরা, জেলাা-শরীয়তপুর, এ/পি-সাং-শহীদনগর, ৮নং গলি, থানা-লালবাগ, ডিএমপি, ঢাকা, (২) মোঃ মন্টু মিয়া ওরফে মঞ্জু মিয়া (৪৪), পিতা-মোঃ কাশেম আলী, সাং-মাতবরকান্দি, পোঃ জাজিরা, থানা-জাজিরা, জেলাা-শরীয়তপুর, (৩) মোঃ আনোয়ার ব্যাপারী (৫৮), পিতা-মৃত রেজাউল ব্যাপারী, সাং-কুড়িপাড়া, পোঃ-ফুলপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-কুতুবখালি বড় মাদ্রাসার পার্শ্বে, বাড়ী নং-২১৯, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, (৪) মোঃ শওকত (৩৮), পিতা-মৃত আঃ হালেম, সাং-ফুলবাড়ী গজাইরা, পোঃ-ফাইশাতলা, থানা-কালকিনী, জেলা-মাদারীপুর, এ/পি-জিনজিরা টিন পট্টি, থানা-কেরানীগঞ্জ মডেল, ডিএমপি, ঢাকা। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২টি রামদা, ১টি হাসুয়া, ১টি ছোরা, ৪টি মোবাইল, ৬টি সীম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার বিভিন্ন মহাসড়ক,বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগজ্ঞের টংগীবাড়ী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

