শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অনুমোদন ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না : জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আমরা যখন পড়ালেখা করতাম, তখন বছরের তিন মাস পুরনো বই পড়ে শিক্ষা কার্যক্রম চলতো। তিন মাস পর আমরা নতুন বই হাতে পেতাম। তাও দুই/তিনটা বই কম থাকতো। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। সরকার বছরের প্রথম দিনে কোটি ৯ লাখ ১৫ হাজার বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবে। সেই তুলনায় উন্নত দেশ অস্ট্রেলিয়ার জনগণ থেকে বই বিতরণে বাংলাদেশ দ্বিগুন। রবিবার সীতাকুন্ড উপজেলা প্রশাসন আয়োজিত বই উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, অনুমোদন ছাড়া কোথাও কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান হলে মূল প্রতিষ্ঠানগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই এসব কঠোরভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা দিতে হবে। তিনি বলেন, নতুন বইয়ের জন্য এখন অপেক্ষা করতে হয় না। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বছরের প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যায়। এতে শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। এবার বৈশ্বিক নানা প্রতিবন্ধকতা সত্বেও আমরা যথাসময়ে বই তুলে দিয়েছি।

সীতাকুন্ডর বিভিন্ন ইস্যু তুলে ধরে জেলা প্রশাসক আরও বলেন, সীতাকুন্ড উপজেলাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। এখানে প্রচুর শিল্প প্রতিষ্ঠান আছে। শিল্প প্রতিষ্ঠান জাতীয় অর্থনীতিতে অবদান রাখে একথা ঠিক, কিন্তু কোন অবস্থাতেই নিয়ম ভঙ্গ করে কোন প্রতিষ্ঠান যেন গড়ে না উঠে। যেখানে সেখানে কল কারখানার বর্জ্য যেন না ফেলা হয়, যেন কোথাও পাহাড় কাটা না হয়, এসব কঠোরভাবে দেখতে হবে।

উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এসএম আল মামুন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিয়া রহমান, এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. মোস্তফা আলম সরকার প্রমুখ।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...