সোমবার, ২ নভেম্বর ২০২৬

বছরের প্রথম দিনে নতুনধারার মশারি বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

ডেঙ্গুরোধে বছরের প্রথম দিনে মশারি বিতরণ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১১ বছরে পদাপর্ণ ও নতুন বছর উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় ভাসমান মানুষদের ঘুমন্ত অবস্থায় তাদের উপরে মশারি টানিয়ে দিয়েছেন নতুনধারার রাজনীতিকগণ। ১ জানুয়ারি রাতে এই কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা, এনডিবি মিডিয়াসেল সদস্য আল আমিন মুন্না প্রমুখ।

এসময় মোমিন মেহেদী উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দ্যেশ্যে বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবিই বাংলাদেশের রাজনীতিতে একমাত্র উদাহরণ, যাদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সকল কর্মসূচির লক্ষ্য সাধারণ মানুষের কষ্ঠ লাঘব করা। আর অন্যান্য অধিকাংশ রাজনৈতিক প্লাটফর্মগুলোর উদ্দেশ্য মানুষকে কষ্টে রেখে ক্ষমতায় আসা অথবা থাকা। তার প্রমাণ রাস্তা বন্ধ করে সমাবেশ আর মিছিল। অতএব, বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কাদের রাজনীতির সাথে থাকবেন, নীতি-আদর্শ-সততা; নাকি কষ্ট-বেদনা-নির্যাতন-নীতিহীনতা?

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে আবেদন করেছে।

এই বিভাগের সব খবর

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

সর্বশেষ

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...