বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সন্দ্বীপ মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেয়র সেলিমের হাত থেকে বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

- Advertisement -
Single page 1st Paragraph

গত ২ বছর করোনা মহামারীর কারনে বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি সারা বাংলাদেশে। করোনা অতিমারীর কারণে এই দুই বছর প্রতিবন্ধকতা থাকলেও এবার তা নেই। তাই সারাদেশের ন্যায় সন্দ্বীপ পৌরসভাস্থ মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বই উৎসব পালন করা হয়েছে। বই উৎসবে প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর হাত থেকে বই পেয়ে অনেক আনন্দিত ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা।

রবিবার(১জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় হলরুমে আয়োজিত বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মহব্বত বাঙ্গালী। কমিটির সদস্য ও পৌর আওয়ামীলিগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগম। এ সময় বিদ্যালয়ের কয়েকশ ছাত্র ছাত্রী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রপান্তর করার ঘোষনা দিয়েছেন। তার জন্য সজিব ওয়াজেদ জয় কৃতিত্বের দাবীদার।আগে বই পেতে কয়েকমাস অপেক্ষা করতে হতো। অনেকে পুরাতন ও ছেঁড়া বই কিনে পড়ালেখা করতে হতো। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে বছরের প্রথম দিনে বিনামুল্যে নতুন বইয়ের ঘ্রান নিচ্ছে শিক্ষার্থীরা এবং বছরের শুরু থেকে পড়ালেখায় মনোনিবেশ করতে পারছে। তার জন্য আমরা সকলে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে ব্যাপক পরিবর্তন। নান্দনিক সাজে সাজছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। অতএব এ শিক্ষা বান্ধব সরকারকে বারবার ক্ষমতায় আনা আমাদের নৈতিক দায়িত্ব।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...