শনিবার, ১ আগস্ট ২০২৬

নারীঘটিত কারণে রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে ১জন নিহত 

- Advertisement -
Single page 1st Paragraph

নারীঘটিত কারণে কথা কাটাকাটির জেরে কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ জুবায়ের(৩৫) টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের হাকিম আলীর ছেলে।

শনিবার(৩১ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি আব্দুল হালিম বলেন, টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা কালা মিয়ার ছেলে শওকত উল্লাহর সঙ্গে একই এলাকার এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল।

সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি দেয়। এর জেরে সকালে শওকতের সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। এ সময় ওই নারীর চাচা মোহাম্মদ জুবায়ের শওকতকে বাধা দিলে দুজনের মধ্যে বাক বিতণ্ডা হয়।

এক পর্যায়ে শওকত জুবায়েরকে ঘুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলের আশপাশের লোকজন এগিয়ে গেলে শওকত পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শওকত পালিয়ে যায়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...