বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টলদরদী ইউসুফ চৌধুরীর জন্মশতবার্ষিকী আজ

- Advertisement -
Single page 1st Paragraph

দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা, চট্টলদরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর শততম জন্মবার্ষিকী রোববার (১৯ সেপ্টেম্বর)। ১৯২১ সালের এই দিনে তিনি রাউজানের ঢেউয়া হাজিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
জন্মের পর থেকেই গ্রামীণ ধুলামাটি-প্রকৃতিপ্রভা আকর্ষণ করেছে মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। প্রকৃতির কাছে তার জীবনের সহজপাঠ বলে কোমল, সৎ ও উদ্যমী ছিলেন তিনি।

মোহাম্মদ ইউসুফ চৌধুরী বর্ণাঢ্য কর্মজীবনে সংবাদপত্রশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখেন। ১৯৮৬ সালে তিনি দৈনিক পূর্বকোণ প্রকাশ করেন। ১৯৯২ সাল থেকেই ডেইরি ও পোল্ট্রি শিল্পের আন্দোলনে সক্রিয় হন।

ডেইরি ও পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের আমৃত্যু সভাপতিও ছিলেন তিনি। তার কর্মউদ্যোগের ফলে চট্টগ্রামে সুফল পায় ৪শ খামার। চট্টগ্রামে প্রথম গবাদি পশুমেলারও উদ্যোক্তা তিনি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমনস্থল নিজ বাড়িতে কবির স্মৃতিচিহ্ন রক্ষা, নজরুল মেলা এবং নজরুল পাঠাগারও স্থাপন করেন। বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ধারাবাহিক সংগ্রামেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি সবসময় চট্টগ্রামের উন্নয়নে সোচ্চার ছিলেন। কৃষি সংক্রান্ত বিষয়গুলোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন।

চট্টগ্রামে ভেটেরিনারি কলেজ ও পরবর্তীতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) তিনি পবিত্র মক্কা নগরীর জিয়াদ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মসজিদুল হারামে নামাজে জানাজা শেষে মক্কার সরায়ে মকবরায় তাকে দাফন করা হয়।

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...