সন্দ্বীপে চট্টগ্রাম জেলাপরিদের সহযোগিতায় সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্য রওশন আরা বেগম রত্নার উদ্যোগে দুঃস্থ অসহায় শীতার্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে শীতের কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার(৩০ ডিসেম্বর) মুছাপর ৯ নং ওয়ার্ডস্থ জাকের হোসেনের নতুন বাড়িতে সন্দ্বীপ মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আনসার ভিডিপির দলনেত্রী আলেয়া বেগম এর তত্বাবধানে এ কম্বল বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ সময় মুছাপুরের সাবেক ইউপি মেম্বার নীলিমা বালা দাস,মহিলা যুবলীগ মগধরা ইউনিয়নের সদস্য শাহানারা বেগম,সুরাইয়া বেগগম,ওয়ার্ড যুবলীগ সদস্য সাহেদা বেগম, রিনা বেগম ও জয়া রানী দাস উপস্থিত ছিলেন।
কম্বল বিতরনের সময় নারী নেত্রী আলেয়া বেগম ও সুরাইয়া বেগম বলেন এ কনকনে শীতে দুঃস্থ অসহায় মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কম্বল বিতরন করে জেলা পরিষদ সদস্য যে মানবিক কাজ করেছে তা খুবই প্রশংসনীয়। এছাড়াও মহিলা যুবলীগের মাধ্যমে এ মহৎ উদ্যোগ সম্পন্ন করায় জেলা পরিষদ সদস্য রওশারা রত্নার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

