শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পেলের যতো রেকর্ড

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বব্যাপি তাকে চেনে পেলে নামে। তাঁর পুরো নাম এডসন অ্যারান্তেসে দো নাসিমেন্তো। তাঁর নামে ফুটবল বিশ্ব শ্রদ্ধায় মাথা অবনত করে। তিনি চলে গেলেন না ফেরার দেশে। ৮২ বছর বয়সে তিনি জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত একটায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কিংবদন্তির চিরতরে দেহান্তরের আগে রেখে গেছেন তার করে যাওয়া বেশ কিছু রেকর্ড। যেগুলোর মধ্য দিয়ে তিনি আজীবন ফুটবল বিশ্বে বেঁচে থাকবেন।

মাত্র ১৫ বছর বয়সে যোগ দিয়েছিলেন ব্রাজিলের ক্লাব স্যান্টোসে। এই ক্লাবে কাটানো পরবর্তী ১৮ বছরে জিতেছে অসংখ্য ট্রফি। ১৭ বছরে ব্রাজিলে জাতীয় জার্সি গায়ে বিশ্বকাপ খেলে গড়েছেন অসংখ্য কীর্তি।

কনিষ্ঠতম খেলোয়াড়ের খেতাব

প্রথমবার বিশ্বকাপ জেতেন মাত্র ১৭ বছর ২৪৯ দিনে। ১৯৫৮ সালের বিশ্বকাপে সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল। এতে দুটি গোলই করেছিলেন পেলে।
তিনবার বিশ্বকাপ জয়ের রেকর্ড

পেলে ছাড়া বিশ্ব ফুটবলে আর কারও তিনবার বিশ্বকাপ জেতার রেকর্ড নেই। এই কিংবদন্তি ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭২ সালে বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে নিজের নাম স্থায়ী করে যান।

কনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড

১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে গোল করেছিলেন পেলে। ওই গোলের সুবাদেই জিতেছিল ব্রাজিল। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবকনিষ্ঠ খেলোয়াড় হিসেব ফুটবল ইতিহাসে নাম লেখান তিনি।

বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফুটবলের কালো মানিক পেলে। এর মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেব হ্যাটট্রিক করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৪৪ দিন।

গোলের সংখ্যায় রেকর্ড

ক্লাব ও দেশের হয়ে পেলে এক হাজার ৩৬৩টি ম্যাচ খেলে মোট গোল করেছিলেন এক হাজার ২৮১টি, যা বিশ্ব রেকর্ড। এর মধ্যে ব্রাজিলের জার্সিতে করেছেন ৯২ ম্যাচে ৭৭টি। ফ্রেন্ডলিতে ৩৪টি, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৬টি, বিশ্বকাপে ১২টি, কোপা আমেরিকায় ৮টি এবং অন্যান্য টুর্নামেন্টে ১৭টি গোল করেছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...