বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু চাঁদপুরে উদ্ধার : গ্রেফতার ৬

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার একটি বাসা থেকে তিন দিন আগে অপহৃত ১০ মাসের শিশু মোহাম্মদ আকাইদকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শিশুটিকে উদ্ধার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো. ফরহাদ, মো. দুলাল, মো. সবুজ, হালিমা বেগম, আসমা বেগম ও মো. বেলালকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর নগরের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার ইদ্রিস কলোনির বাসিন্দা জাহানারা বেগম তার ১০ মাস বয়সী শিশু মোহাম্মদ আকাইদকে ঘরে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর এসে দেখেন, ঘরে শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন পাহাড়তলী থানায় মামলা করেন।
এ ঘটনায় পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকা থেকে মো. ফরহাদ (৪০), মো. দুলাল (৩০) ও মো. সবুজকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের দেয়া তথ্যমতে হালিশহর থানা এলাকা থেকে হালিমা বেগমকে (২৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা টাকার বিনিময়ে দুগ্ধপোষ্য শিশু সন্তানকে অপহরণ করে চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকায় হালিমা বেগমের বোন আসমা বেগমের (৩৫) কাছে হস্তান্তর করে ২০ হাজার টাকা নেয়। পরে মতলব উত্তর থানার পুলিশের সহায়তায় আসমা বেগমকে (৩৫) গ্রেফতার এবং ১০ মাসের দুগ্ধপোষ্য শিশু সন্তানকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পলাতক ব্যক্তি মো. বেলালকে (৩৫) গ্রেফতার করা হয়।

পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নিজের ১০ মাসের সন্তান মো. আকাইদকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন জাহানারা বেগম। সন্তানকে না পেয়ে পরদিন রাতে তিনি পুলিশে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে পরদিন ওই এলাকা থেকে ফরহাদ, দুলাল ও সবুজকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে হালিশহর থেকে হালিমা নামের আরেকজনকে আটক করা হয়।
আটক সবাই মিলে ওই শিশুকে হালিমার বোন আসমার কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেন। আটক ব্যক্তিদের দেয়া তথ্যে চাঁদপুরের মতলব থেকে ওই শিশুকে উদ্ধার এবং আসমা ও বেলাল নামে দুজনকে আটক করা হয় বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...