বুধবার, ২৪ জুন ২০২৬

প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

ছয় বছর পর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল।
দুই সপ্তাহের আসন্ন সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো হবে ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে। আসন্ন ঐ সিরিজের সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারই প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ছয় বছর পর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। আশা করছি, সিরিজে ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ।’
পহেলা মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই। ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে ঢাকায়। ৬ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে সিরিজ বিশ^কাপ সুপার লিগের অংশ। ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলতে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে দলগুলোকে। ইতোমধ্যে বিশ^কাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও ইংল্যান্ড।
চট্টগ্রামে ৯ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ঢাকায় পরের দু’টি টি-টোয়েন্টি হবে যথাক্রমে- ১২ ও ১৪ মার্চ। এই প্রথমবারের মত দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে একবার মুখোমুখি হয়েছে দু’দল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের ঐ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই দুই ফরম্যাটের বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ওয়ানডে সিরিজ শুরুর আগে দু’টি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে ইংলিশদের।
এখন পর্যন্ত চারটি দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে ইংলিশরা। প্রথম দু’টিতে হোয়াইটওয়াশ হলেও, ২০১০ ও ২০১৬ সালের সিরিজ ১টি করে ম্যাচ জিতেছিলো বাংলাদেশ।
২০১৪ সালের নভেম্বর থেকে ঘরের মাঠে খেলা ১৪টির মধ্যে একটি ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে একমাত্র সিরিজ হার ছিলো টাইগারদের। এ সময়ে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। ম্যাচের হিসেবে ৪৪টির মধ্যে ৩৫টিতে জয় পায় তারা।
বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্বকাপের বছরে এই সিরিজটি দলগুলোকে নিজেদের শক্তি বিচারের ভালো সুযোগ দিয়েছে।’
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি :
১ মার্চ : প্রথম ওয়ানডে, ঢাকা
৩ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, ঢাকা
৬ মার্চ : তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৯ মার্চ : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি, ঢাকা
১৪ মার্চ : তৃতীয় টি-টোয়েন্টি, ঢাকা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...