বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ইরফানের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রাফসান ইরফান (২৭)।

শুক্রবার সকালে কলাতলী বিচ পয়েন্টের বে ওয়ান্ডার হোটেল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে ধারণা করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। মৃত রাফসান ইরফান কোতোয়ালি থানার এনায়েত বাজার বাটালি রোডের বাসিন্দা। তিনি কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

হোটেল বে ওয়ান্ডার কর্তৃপক্ষের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, রাফসান ইরফান তার আরেক বন্ধুকে নিয়ে কক্সবাজারের বে ওয়ান্ডারে উঠেন ১৫ সেপ্টেম্বর রাতে। ১৬ সেপ্টেম্বর রাত ৯টার পর তাদের অতিরিক্ত বুকের ব্যথা ও বমি হয়। ওই সময় লেবুর রস ও তেঁতুল খেলে কিছুটা স্বস্তি অনুভব করেন তারা। এরপর ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার ভোরে আবারো বুকে ব্যথা বেশি অনুভব করলে তাদের দুইজনকে কক্সবাজারের বেসরকারি একটি হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। তবে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় রাফসান ইরফানের।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত পরিমাণে মদপানে অসুস্থ হয়ে মারা গেছেন রাফসান। এরপরও ময়নাতদন্তের পর বাকিটা জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...