বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইউক্রেনকে আল্টিমেটাম রাশিয়ার

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনকে মস্কোর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই আল্টিমেটাম দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সের্গেই ল্যাভরভ বলেন, কিয়েভকে মস্কোর প্রস্তাবগুলো মেনে নিতে হবে, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় স্বীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যথায় রাশিয়ার সেনাবাহিনী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তার ভাষায়, ‘বিষয়টি সহজ। আপনার নিজের ভালোর জন্য প্রস্তাবগুলো মেনে নিন। অন্যথায় রুশ বাহিনী তার সিদ্ধান্ত নেবে।’

ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের একদিনের মাথায় সোমবার এমন আল্টিমেটামের কথা জানান ল্যাভরভ।

রবিবার পুতিন বলেছিলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের ওপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।’

এদিকে ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে কিয়েভ। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে রাশিয়ার অপসারণও দাবি করেছে তারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘রাশিয়ার কী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য থাকার এবং আদৌ জাতিসংঘে থাকার অধিকার আছে? আমাদের কাছে এটির একটি বিশ্বাসযোগ্য ও যুক্তিযুক্ত উত্তর আছে। না! এই অধিকার তাদের নেই!

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...