শনিবার, ২০ জুন ২০২৬

লামায় সরকারী বেসরকারী স্টেক হোল্ডারদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

- Advertisement -
Single page 1st Paragraph

নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, ভিসিএফ ও রক্ষিত বন সংশ্লিষ্ট বিরোধ এবং বিরোধ মিমাংসা বিষয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় সরকারী ও বেসরকারি স্টেক হোল্ডারদের দিনব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ মিলনায়তনে বেসরকারি সংস্থা তহ্জিংডং এর সিএইচটি ডাব্লিউ টিএ প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার(২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বিশেষ অতিথি ছিলেন।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়ার মাধ্যমে নারী নির্যাতনের ধরণ ও কারণ অনুসন্ধান, পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে পাচার রোধে চ্যালেঞ্জ সমূহ ও সমাধানে করণীয়, পাড়াবন, রক্ষিত বন ও রিজার্ভ ফরেষ্ট সম্পর্কিত বিরোধের/ দ্বন্ধের কারণ সমূহ অনুসন্ধান এবং এ দ্বন্ধের সাথে যুক্ত কারা কারা? এ বিরোধ নিস্পত্তির চ্যালেঞ্জ সমূহ এবং এ বিরোধ/দ্বন্ধ নিরসনের উপায় সমূহ, দ্বন্ধ নিরসন, দ্বন্ধ মীমাংসা, দ্বন্ধ ব্যবস্থাপনা ও দ্বন্ধ রুপান্তর কৌশল বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের কো- অর্ডিনেটর সিননু মং মার্মা। এ সময় প্রকল্পের ইউসিএফ মো. ইব্রাহিম, সাবেক ওমেন গার্লস প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহীম ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে এ প্রকল্পের অধীনে ৫জন দরিদ্র বিধবা নারীর মাঝে প্রকল্পের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...