রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে চার অপহরণকারী গ্রেপ্তার,অপহৃত ব্যক্তি উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে অপহৃত মুদি দোকানদারকে র‌্যাব-১১ উদ্ধার করেছে।এ সময়  চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত সোমবার(২৬ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মুদি দোকানদার মোঃ আল আমিন (৩৫)কে উদ্ধার করে। এ সময়  চার অপহরণকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ৪ অপহরণকারী (১)মোঃ আবির হাসান (১৯), পিতা- মোঃ দুলাল ভূইয়া, সাং- পেরাব, ০২ নং ওয়ার্ড, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ অপু মোল্লা (২২), পিতা- জহিরুল মোল্লা, সাং- পেরাব, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। রাফিউল ইসলাম দিপ্ত (১৯), পিতা- আবু হানিফ মোল্লা, সাং- পেরাব, ০২ নং ওয়ার্ড, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ রাহাত হাসান মেহেদী (১৯), পিতা- আব্দুর রহমান, সাং- ভরৎ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জদের।

গ্রেপ্তার আসামীদেরকে ও ভিকটিমকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ঘটনার ভিকটিম একজন মুদি দোকান ব্যবসায়ী। সে ঘটনাস্থলে নিজের পৈত্রিক জমি দেখতে গেলে গ্রেপ্তারকৃত আসামীসহ আরো ৮/৯ জন আসামী হাতে দেশীয় অস্ত্রসহ সহ অতর্কিতভাবে হামলা করে ভিকটিমকে গুরুতরভাবে জখম করে। সে সময় ভিকটিমের কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারপর ১০লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, এবং নগদ ১এক লক্ষ মুক্তিপণ আদায় করে। অতঃপর মুক্তিপণের অবশিষ্ট ৯ লক্ষ আদায়ের লক্ষ্যে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।

সে সময় সোনারগাঁ থানাধীন রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় র‌্যাব-১১ এর সদর কোম্পানীর, আদমজিনগর, নারায়ণগঞ্জ এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৪ (চার)জনকে গ্রেপ্তার করে।  তার অপর সহযোগীরা পালিয়ে যাওয়ায় র‌্যাব-১১ কর্তৃক পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করার কার্যক্রম চলছে। গ্রেফতার অপহরণকারীদের নিকট হতে ৪টি ছোড়া উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...