শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কাতার থেকে মেসির জন্য আরও এক ‘বিশেষ’ উপহার গেল আর্জেন্টিনায়

- Advertisement -
Single page 1st Paragraph

কাতার থেকে লিওনেল মেসির জন্য আরও এক ‘বিশেষ’ উপহার গেল আর্জেন্টিনায়। প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ার সংস্থা। প্রতিশ্রুতি রাখল তারা। কাতার বিশ্বকাপের জন্য নিয়ে যাওয়া বাড়তি বিয়ার আর্জেন্টিনাতে পাঠিয়ে দিল তারা। আর্জেন্টিনার সমর্থকদের বিনামূল্যে দেওয়া হবে এই বিয়ার।

তবে আর্জেন্টিনা পাঠানোর আগে বিয়ারের বোতলে কিছু বদল করা হয়েছে। সংস্থা জানিয়েছে, মেসির ছবি ব্যবহার করা হয়েছে বিয়ারের বোতলে। আর্জেন্টিনার প্রত্যেক সমর্থক প্রতি দিন ৪১০ মিলিলিটারের তিনটি করে বোতল পাবেন বিনামূল্যে। তবে সাবালক হলে তবেই সেই বিয়ার দেওয়া হবে।

আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় বিয়ার সংস্থার দোকান খোলা হয়েছে। সেখান থেকেই বিয়ার নিতে পারবেন আর্জেন্টিনার সমর্থকরা। কাতার বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে সে দেশের রাজার ভাই শেখ জাসিম বিন হামাদ বিন খলিফা আল-থানি বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতে বিয়ার বিক্রি নিয়ে আপত্তি তুলেছিলেন।

তিনি কাতার ফুটবল সংস্থার সভাপতিও। রাজপরিবারকে রাজি করানো সম্ভব নয় বুঝে ফিফা কর্মকর্তারা সংশ্লিষ্ট বিয়ার প্রস্তুতকারক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। যদিও সমাধান সূত্র পাওয়া যায়নি। কাতারে বিয়ার বিক্রি করতে না পেরে বিশ্বকাপের জন্য আনা বিপুল বিয়ার অন্য ভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল সংস্থার কর্মকর্তারা।

তারা জানিয়েছিল, যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে কাতারে নিয়ে আসা হাজার হাজার বিয়ারের বোতল। বিশ্বজয়ী দেশের ফুটবলপ্রেমীদের উৎসবের জন্য কাতারে আনা সব বিয়ার মজুত করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। বিশ্বজয়ীদের উৎসব পালনে কোনও খামতি রাখতে চাননি তারা।

তবে বিয়ার বিক্রি করতে পারায় আর্থিক ক্ষতি হয়েছে বিশ্বকাপের বৃহত্তম বিনিয়াগকারী এই সংস্থার। ক্ষতি সামলাতে ২০২৬ বিশ্বকাপের জন্য সংস্থাটি ফিফাকে চুক্তির থেকে ৪০ মিলিয়ন পাউন্ড কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা বাংলদেশি মুদ্রায় ৪০০ কোটি ৫০ লাখ টাকার বেশি।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...