রবিবার, ২১ জুন ২০২৬

রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো। তারা বলেছে, সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা গুলি করে ওই ড্রোনটি ভূপাতিত করলেও, সেটার ধ্বংসাবশেষে ওই তিনজনের মৃত্যু হয়।

বোমারু বিমানের ঘাঁটি হিসেবে পরিচিত এই এঙ্গেলস এয়ারফিল্ডে গত ৫ ডিসেম্বরও ইউক্রেন প্রায় একই রকমের একটি হামলা চালিয়েছিল বলে রাশিয়া দাবি করে আসছে। এ ঘাঁটিটি ইউক্রেন সীমান্তে থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

হামলা প্রসঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবার ভোরের অনেক আগে রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা খুব নিচ দিয়ে উড়ে আসা ইউক্রেনীয় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষ আহত রুশ বাহিনীতে কর্মরত তিনজন পরে মারা যান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অনেক ভিডিওতে এঙ্গেলস এয়ারফিল্ডে বিস্ফোরণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। সারাতোভের গভর্নর ‘কোনো ধরনের ঝুঁকি নেই’ বলে পরে এঙ্গেলস শহরের বাসিন্দাদের আশ্বস্তও করেছেন।

এর আগে মস্কো ৫ ডিসেম্বরও এঙ্গেলস ও রিয়াজান এলাকায় আরেকটি বিমানঘাঁটিতে হামলা এবং ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষে তিন জন নিহতের কথা জানিয়েছিল। সেবার তারা দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্বীকার করে নিয়েছিল।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...