বুধবার, ৫ আগস্ট ২০২৬

এনজিওতে নারীদের কাজ করার ওপর তালেবানের নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ইইউ’র

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানে তালেবান এনজিওতে নারীদের কাজ করার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে- শনিবার তার কঠোর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিওতে নারীদের কাজ করার ওপর তালেবানের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা পরিস্থিতি বিচার-বিবেচনা করছি। এ পরিস্থিতি আমাদের সাহায্যের ওপর প্রভাব ফেলবে।
আফগানিস্তানে কট্টর ইসলামিক শাসক তালেবান সম্প্রতি নারীদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে।
এ বিষয়ে সকল এনজিও’র কাছে পাঠানো নোটিশে তালেবান সরকার বেসরকারি সংস্থাসমূহে কাজ করা নারীদের হিজাব না পরার কথা তুলে ধরেছে। তবে এনজিওতে কাজ করা বিদেশী নারীরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন কিনা তা স্পষ্ট করা হয়নি।
এদিকে তালেবান মাত্র কয়েদিন আগে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ করেছে।
বোরেলে’র নারী মুখপাত্র নাবিলা মাসরালি বলেছেন, আফগান জনগণের কল্যাণ, অধিকার ও স্বাধীনতা নিয়ে আমাদের মূল উদ্বেগ অব্যাহত থাকবে।
তিনি বলেছেন, এনজিওতে কাজ করার ওপর এ নিষেধাজ্ঞা আফগানিস্তানে নারীদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতার ওপর আরেকটি কঠোর সীমাবদ্ধতা এবং মানবিক নীতির লংঘন।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...