রবিবার, ২৮ জুন ২০২৬

আবারও রওশনের দুয়ারে জিএম কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

দলের আসন্ন ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্প্রতি বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোর উপ-নির্বাচন বিষয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ রোববার(২৫ডিসেম্বর) সকালে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে রওশনের গুলশানের বাসায় যান জিএম কাদের।
জানা গেছে, সেখানে রওশন ও জিএম কাদেরের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে নেতাদের একসঙ্গে দুপুরের খাবার খান।
জাতীয় পার্টির রওশনপন্থি নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন রাজু গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা গঠিত হয়। দিনটি একসঙ্গে উদযাপনের প্রস্তাব নিয়ে আজ রওশন এরশাদের কাছে যান জিএম কাদের।

বৈঠক সূত্রে জানা গেছে, বিরোধীদলের নেতা রওশনের পরামর্শ নিয়ে দল পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন জাপা চেয়ারম্যান। এসময় চলমান সব মামলা প্রত্যাহার করারও অনুরোধ জানান জিএম কাদের।

বৈঠকে ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে উদযাপন ও আগামী ১ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত সংসদীয় আসনগুলোতে উপ-নির্বাচনে একত্রে অংশ নেওয়ার বিষয় আলোচনায় গুরুত্ব পায়।
সম্প্রতি বিএনপির পদত্যাগ করা পাঁচটি সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটে অংশ নিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আগামীকাল সোমবার সাক্ষাৎকার নেবে জাপা।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদব মাহমুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের শূন্য আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামীকাল সোমবার। ওইদিন বেলা ১১টায়বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে সব মনোনয়নপ্রত্যাশীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...