রবিবার, ২৮ জুন ২০২৬

আওয়ামী লীগের সম্মেলনে কাদের সিদ্দিকী ও জিএম কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পাটির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ১৪ দলের শীর্ষ নেতারা।

আজ শনিবার(২৪ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এতে বিভিন্ন কূটনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক নেতারা যোগ দিয়েছেন।

সম্মেলনে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, ১৪ দলের নেতা ডা. শাহাদাত হোসেন, জাকির হোসেন, ইসমাইল হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, ডা. দিলিপ বড়ুয়া প্রমুখ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৭টায় সম্মেলনস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালিমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা যায় কাউন্সিলর ও ডেলিগেটদের।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। সবশেষ সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে।

বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে কাউন্সিল অধিবেশন। অধিবেশনে দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এ লক্ষ্যে নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের সদস্যরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ড. মশিউর রহমান ও শাহাবুদ্দিন চুপ্পু।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...