বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

থামছে না আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ : পাচারের সময় ১ দিনে লামা থেকে আটক ৪০ গরু

- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু গরু-মহিষ আটক করলেও থেমে নেই বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়ন সীমান্ত দিয়ে গরু-মহিষ প্রবেশ। গত ৮-৯ মাস ধরে মিয়ানমার থেকে প্রতিনিয়ত ঢুকছে গরু ও মহিষ। আবার একটি অসাধু চক্র এসব গরু মহিষ দেশের বিভিন্ন জেলা-উপাজেলায় দিন রাত পাচার করে চলেছে। চক্রটি এ পর্যন্ত কুরুকপাতা সীমান্ত দিয়ে প্রায় তিন হাজারেরও বেশি গরু মহিষ এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করেছে জানান স্থানীয়রা। অভিযোগ উঠেছে, এসব গরু মহিষকে নেশাজাতীয় ট্যাবলেট ও বিষাক্ত ইনজেকশন পুশ করে আনা হয়। যা জন স্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাতে আলীকদম থেকে একটি চক্র পাহাড়ি পথ বেয়ে গরু মহিষ পাচার করছে; এমন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে ৯টি গরু আটক করে পুলিশ। অপরদিকে একই ইউনিয়নের ইযাংছা শামুক ছড়ায় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আরও ৩১টি গরু মহিষ আটক করে নাইক্ষ্যংছড়ি বিজিবি। আটক গরু মহিষ গুলোর স্থানীয় বাজার মুল্য ৩৫ লাখ টাকা বলে ধারণা করছেন স্থানীয় গরু ব্যবসায়ীরা। এদিকে গত কয়েক মাসে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে দুই শতাধিক গরু আটক করে নিলামে বিক্রি করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক গরু ব্যবসায়ী জানায়, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পশ্চিম এবং দক্ষিনে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত। এ ইউনিয়নের সীমান্তের বেশির ভাগ এলাকায় অরক্ষিত ও দূর্গম পাহাড়ী অঞ্চল। এই ইউনিয়নের সীমানা সীমান্তেই মায়ানমারের অবস্থানের কারনে এসব এলাকার পাহাড়ী সীমান্ত পথ দিয়েই চোরাচালানীরা নির্বিঘেœ অবৈধভাবে নিয়ে আসছে থাইল্যান্ডের ব্রাহামাসহ মায়ানমারের বিভিন্ন জাতের শত শত গরু-মহিষ। চোরাই পথে আসা এসকল গরু -মহিষ পাহাড়ী সীমান্ত পার করে প্রথমে কুরুকপাতা ইউনিয়নের মারান পাড়া, কচুর ঝিরি, বাবু পাড়া ও খেতা ঝিরিসহ বিভিন্ন উপজাতিয় পাড়ায় রাখা হয়। কখনো কখনো মাতামুহুরী রিজার্ভের গভীর বনাঞ্চলেও ছেড়ে দেয়া হয় এসকল গরু-মহিষ। পরবর্তীতে সুযোগ বুঝে আলীকদম-কুরুকপাতা সড়কের বিভিন্ন পয়েন্ট থেকে ট্রাক যোগে আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়ক এবং ইয়াংছা থেকে নব নির্মিত মানিকপুর-কাকারা সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। অবৈধভাবে গরু-মহিষ আসা বন্ধে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কার্যকরী হস্থক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে লামা উপজেলার খামারী আবদু সত্তার ও এসহসান উল্লাহ বলেন, মিয়ানমার থেকে গরু আনার কারনে দেশীয় গরুর চাহিদা ও দাম কমে গেছে। দেশে গরুর খাদ্যের দাম বেশি। তাই এক থেকে দেড় বছর গরু লালন পালনের পর বিক্রি করলে লাভের মুখ দেখতে পারছেনা খামারীরা। অধিকাংশ সময়ে লোকসান গুনতে হচ্ছে খামারীদের। বিদেশ থেকে থেকে এভাবে গরু মহিষ আনা হলে দেশীয় খামারীদের গরু মহিষ পালন ছেড়ে দেনার দায়ে ঘরবাড়ী ছেড়ে পালাতে হবে।
এদিকে সার্ক মানাবাধিকার ফাউন্ডেশনের বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. রুহুল আমিন বলেন, মিয়ানমার থেকে অবাধে গরু মহিষ দেশে আনার কারণে লোকসানের মুখে পড়েছে দেশীয় খামারীরা। তাই দেশে গরু আনা বন্ধে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশকে আরো কঠোর হতে হবে। তবেই বন্ধ হবে গরু প্রবেশ আর লোকসান থেকে বাঁচবে খামারীরা।
গরু মহিষ আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশের হাতে ৯ গরু আটকের ঘটনায় অজ্ঞাত নামা আসামী করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপর দিকে পুলিশের সহায়তায় আটক ৩১ গরু বিজিবি’র হেফাজতে রয়েছে। অবৈধভাবে মিয়ানমার থেকে গরু প্রবেশের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...