শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নালা থেকে মোঃ মামুন (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট টি কে পেপারমিলের পাশে নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার নিহত মো. মামুন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিদিরপুর গ্রামের ছাদেক আলী বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। মামুন পেশায় একজন গাড়ি চালক। গত ৯ মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

মামুনের মা শাহনাজ বেগম বলেন, (২০ ডিসেম্বর)মঙ্গলবার রাত ৯টার দিকে ভাত খেয়ে বাসা থেকে বের হয়েছিল মামুন। এর পর থেকে সে আর বাড়ি ফেরেনি। (২১ডিসেম্বর)বুধবার বিকালে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বোয়ালখালী টি কে পেপার মিলের ব্যবস্থাপক (এডমিন) আলী আজম বলেন, সকাল ৬টার সময় কারখানার ছাদে উঠে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। সিসিটিভির ধারণকৃত ফুটেজে আমরা এটা দেখতে পেয়েছি। ওই ব্যক্তি আমাদের কর্মচারী নন। কী কারণে তিনি কারখানার ছাদে উঠেছেন সেটি আমাদের জানা নেই।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজজাক বলেন,নিহত মামুনের বুকে পোড়া জখমের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...