শনিবার, ২০ জুন ২০২৬

লামায় বিজয় দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ে তথ্য অফিসের আলোচনা সভা

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য অফিস লামা’র আয়োজনে ২১ ডিসেম্বর (বুধবার) দুপুরে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্যোধন ত্রিপুড়া পাড়া কনফারেন্স হলে মহান বিজয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার । এতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মিল্কি রানী দাশ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম বিশেষ অতিথি ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম পাক হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্টের । ৩০ লাখ শহীদের শাহাদাতবরণ আর দুই লাখ মা -বোনদের ত্যাগ- তিতীক্ষা এবং কোটি বাঙ্গালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা জাতিবীরত্বে পরাধীনতার কালো থাবা থেকে মুক্তি পায় বাঙালি জাতি । পুরো পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম ভূখন্ডের নাম ভেসে উঠে ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন ,৫৪ ‘র যুক্তফ্রন্ট নির্বাচন ,৬২’র শিক্ষা আন্দোলন ,৬৬’র ছয়দফা ,৬৯ ‘র গনঅভ্যুথান ,৭০ ‘র নির্বাচন ,২ মার্চ গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গঁবন্ধর স্বাধীনতার ঘোষণা ,১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা । অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করছে বাংলাদেশের মানুষ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে ‘রুপান্তরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
এর আগে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সঙ্গীতানুঠান অনুষ্ঠিত হয় বলে জানান সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...