সোমবার, ২২ জুন ২০২৬

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ নিরাপত্তা পরিষদের

- Advertisement -
Single page 1st Paragraph

উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার এক রুদ্বদ্বার জরুরি বৈঠকে বসে। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্ররা একে বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেছে। জাতিসংঘে ফরাসী রাষ্ট্রদূত ডি রিভিয়েরে এ খবর জানিয়ে বলেছেন, এ বিষয়ে সকলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আমরা সকলে উত্তর কোরিয়ার এ পরীক্ষার নিন্দা জানিয়েছি। এটি শান্তি ও নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লংঘন।
রিভিয়েরে আরো বলেন, আমাদের অবশ্যই রাজনৈতিক আলোচনা প্রয়োজন। দরকার এর রাজনৈতিক সমাধান। তবে এর পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হতে হবে।

তিনি বলেন, এটি অস্ত্র বিস্তার রোধ মেনে চলা অঞ্চলের জন্যে হুমকি। এ পরীক্ষা উত্তর কোরিয়ার প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া, জাপান এবং এমনকি বিশ্বের জন্যেও হুমকি।
তিনি নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হয়ে আলোচনা পুনরায় শুরুর জন্যে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান।
লন্ডন থেকে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়ার পরীক্ষার নিন্দা জানিয়েছে এবং একে নিরাপত্তা পরিষদের স্পষ্ট লংঘন বলে উল্লেখ করেছে।

এ দিকে বুধবার দিনের প্রথম দিকে দক্ষিণ কোরিয়া সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর পর উত্তর কোরিয়া সমুদ্রে আরো দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। অবস্থাদৃষ্টে পর্যালোচকরা বলছেন, এখনও কৌশলগত যুদ্ধে লিপ্ত এ দু’টি দেশ যেন অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে।
জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দক্ষিণ কোরিয়ার ওপর জাতিসংঘের কোন নিষেধাজ্ঞা নেই।
কিন্তু উত্তর কোরিয়ার ওপর এ নিষেধাজ্ঞা রয়েছে।

এ ছাড়া দেশটি বিশেষ করে ২০১৭ সাল থেকে বড় ধরনের অর্থনৈতিক অবরোধেরও শিকার। কারন আন্তর্জাতিক সম্প্রদায় চাচ্ছে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ও পরমাণু অস্ত্রের সক্ষমতা সীমিত রাখতে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...