শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন ২ বন্দির মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আব্দুস শুক্কুর (৬০) ও রফিকুল ইসলাম (৭৩) নামের এই দুই বন্দি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
মৃত বন্দিরা হলেন- নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার মো. আলী ওরফে আব্দুস শুক্কুর ও হালিশহর থানার ছোটপুল এলাকার রফিকুল ইসলাম ওরফে হাতকাটা রফিক।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, রোববার রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দি আব্দুস শুক্কুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস শুক্কুর চান্দগাঁও থানার একটি মাদক মামলায় দুই বছরের দন্ডপ্রাপ্ত ছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠান আদালত।

অপরদিকে রোববার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তৃতীয় তলার মেডিসিন বিভাগে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানান ডেপুটি জেলার মনির হোসেন।

এই বিভাগের সব খবর

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

সর্বশেষ

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...