বুধবার, ২১ অক্টোবর ২০২৬

‘দ্য গ্রেটেস্ট’ : বিশ্ব গণমাধ্যমে মেসি ও আর্জেন্টিনা বন্দনা

- Advertisement -
Single page 1st Paragraph

‘কিংবদন্তী, সর্বশ্রেষ্ঠ, অমর : লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপে এ যাবতকালের অন্যতম নাটকীয় ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো এভাবে এই জয়কে বর্ণনা করেছে।
ফ্রান্সকে টাই ব্রেকারে পরাজিত করে লা আলবিসেলেস্তেরা তৃতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। সর্বশেষ ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে শিরোপা এসেছিল আর্জেন্টিনার ঘরে।
আর কাল ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী মেসির হাতে উঠলো বিশ্ব সেরার ট্রফি। পুরো আর্জেন্টিনা জুড়ে এখন আনন্দ-উৎসবের ক্ষন, বিশ্ব মিডিয়াও এই মুহূর্তগুলোকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর্জেন্টিনার নতুন প্রজন্মের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসিকে স্যালুট জানাতে কোন গণমাধ্যমই ভুল করেনি।
মেসির বিশ্বকাপ ট্রফি হাতে তোলা সতীর্থদের সাথে ছবিটি বিশ্বর সব নিউজ পোর্টাল , সামাজিক যোগাযোহমাধ্যমসহ সব দৈনিকের প্রথম পাতায় শোভা পাচ্ছে।
আর্জেন্টিনার শীর্ষ দৈনিক ডেইলি লা ন্যাসিওনের হেডলাইন ছিল, ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাইনাল’, আরেক দৈনিক ক্লারিন একে ‘অবিস্মরণীয়’ ম্যাচ হিসেবে আখ্যায়িত করেছে।
স্পোর্টস ডেইল ওলের হোমপেজে লেখা হয়েছে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন’।
কালকের ফাইনালটি ছিল মেসি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাবার এক অঘোষিত লড়াই। আর এজন্য এই দুই দলের সমর্থক ছাড়া অন্যদেরও ম্যাচটি মোটেই হতাশ করেনি। মেসি যেখানে স্পট কিক থেকে দুই গোল করে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেখানে এমবাপ্পে হ্যাটট্রিকসহ টাইব্রেকারে প্রথম শটেও গোল করেছেন।
ফ্রেঞ্চ স্পোর্টস ডেইলি এল’ইকুয়েপের প্রথম পাতার হেডলাইন ছিল, ‘মাথা উঁচু রাখো।’ এর নীচে এমবাপ্পের গোল্ডেন বুট ট্রফি হাতে নিয়ে বিশ্বকাপে ট্রফির পাশ দিয়ে হেঁটে যাবার ছবিটি দেয়া হেয়ছে।
লি ফিগারো এমবাপ্পের এই প্রয়াসকে ‘নায়োকোচিত’ হিসেবে ব্যাখ্যা করেছে। ডেইলি লিবারেশন তাদের প্রথম পাতায় মেসি ও এমবাপ্পের একসাথে একটি ছবি দিয়ে হেডলাইনে লিখেছে, ‘কিংবদন্তী’।
ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সবকটি শিরোপা জয় করা হলেও জাতীয় দলের জার্সি গায়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করতো। বিশ্বকাপের শিরোপা জয় করে সেসব সমালোচকদের জবাব দিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
ব্রিটেনে দ্য টাইমস তাদের প্রথম পাতায় লিখেছে সর্বশ্রেষ্ঠ একটি ফাইনালে আধুনিক মাস্টারদের যুদ্ধে জয়ী হয়েছে মেসি। পত্রিকাটির ক্রীড়া পাতায় মেসিকে ‘দ্য গ্রেটেস্ট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
দ্য মিরর তাকে ‘গ্রেটেস্ট অব অল টাইম (জিওএটি)’ বলতে দ্বিধা করেনি। দ্য সান লিখেছে, ‘বিশ্বকাপ এখন ঈশ্বরের হাতে’।
জার্মানীতে সুডাচে জেইটাংয়ের হেডলাইন ছিল, ‘মেসির জন্য এটা ঈশ্বরের পা।’
এমনকি ব্রাজিলেও সব দৈনিকে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে আখ্যা দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট লিখেছে মেসি শেষ পর্যন্ত অমর একটি ফাইনালের শিরোপা জিতে নিল।
স্প্যানিশ এল পেইস দৈনিকে লেখা হয়েছে মেসি ফাইনালের ফাইনাল শিরোপা জয় করেছে।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...