শনিবার, ২০ জুন ২০২৬

লামায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিসের মহিলা সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিস লামার আয়োজনে লামা উপজেলার সরই ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ডিসেম্বর) দুপুরে তথ্য অফিসের নিয়মিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় শতাধিক নারীদের অংশ গ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাসিনা আক্তার। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম ও কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহাঙ্গীর আলম সমাবেশে বিশেষ অতিথি ছিলেন।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয় নিয়ে আলোচনা করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...