বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এটিএম বুথে ছিনতাইয়ের চেষ্টারত ৩ জন গ্রেফতার,মোটরসাইকেল জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ০১.৫০ টায় ৩ ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার মোড়স্থ ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের বিপরীতে রাস্তার উপর যায়। তারা মোটরসাইকেলটি রাস্তার বিপরীত রেখে ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের শার্টারের সামনে গিয়ে টাকা তুলবে বলে দরজায় ধাক্কা দিতে থাকে। একপর্যায়ে এটিএম বুথের ভিতরে থাকা সিকিউরিটি গার্ড মো. নাজিম উদ্দিন (৫২) বাংলাদেশ ব্যাংক কর্তৃক রাত ১২ টার পরে এটিএম বুথের দরজা খোলার নিষেধাজ্ঞা থাকার কথা জানিয়ে শার্টার না খুললে বাহির হতে তারা জোরপূর্বক শার্টার খুলে এটিএম বুথের গ্লাসের দরজা খোলার চেষ্টা করে।এ সময় তারা চিৎকার চেচামেচি করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সিকিউরিটি গার্ডকে ভয়ভীতি প্রদর্শন করে মারধর করতে উদ্যত হয় ও গ্লাসের দরজায় ধাক্কা দিতে থাকে। ইতোমধ্যে আশেপাশে থাকা লোকজন থানায় সংবাদ দিলে কোতোয়ালি থানার এসআই সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে গিয়া ঐ ৩ব্যক্তিকে আটক করে।এ সময় তারা স্বীকার করে মোটরসাইকেল যোগে এটিএম বুথের টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছে।
ধৃত ব্যক্তিদের নাম মো. অনোয়ার হোসেন @ বাবু (৩২), মো. জহির আলম (৩৪), আদনান (৩৭)।এ সময় তাদের মোটর সাইকেলটি জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত বাবুর বিরুদ্ধে ডিএমপি এর রামপুরা থানায় ১টি অস্ত্র মামলা ও ধৃত জহিরের বিরুদ্ধে সিএমপি এর কর্ণফুলী থানায় নারী নির্যাতন, অন্যান্য ধারায় ২টি মামলা এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলা সহ মোট ৩টি মামলা আছে।

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...