বুধবার, ৫ আগস্ট ২০২৬

মালিতে বন্দুকধারীর হামলায় দুই শান্তিরক্ষী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

মালিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর টিম্বক্টুতে দায়িত্বপালনকালে জাতিসংঘ পুলিশের ওপর গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) জানায়, হামলায় নিহতদের মধ্যে এক নারী পুলিশ সদস্য রয়েছেন। আহতদের স্থানীয় সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে হতাহতরা কোনো দেশের নাগরিক তা জানা যায়নি।

মিনুসমার বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীকে নিবৃত্ত করা এবং তার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এলাকাটির নিরাপত্তায় তৎক্ষণাৎ একটি ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ পাঠানো হয়েছিল বলে জানিয়েছে শান্তিরক্ষা মিশন।

মিশন প্রধান এল-ঘাসিম ওয়েন বলেন, তিনি এই জঘন্য হামলায় গভীরভাবে মর্মাহত। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। পাশাপাশি, নিহত শান্তিরক্ষী ও তাদের পরিবারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মিনুসমা প্রধান।

তিনি বলেন, বর্তমান কঠিন পরিবেশ সত্ত্বেও মিনুসমা তার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা ছাড়বে না। শান্তিরক্ষীদের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হতে পারে উল্লেখ করে তিনি জানান, এ ধরনের অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব কিছু করা হবে।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...