রবিবার, ২১ জুন ২০২৬

পোকখালীতে ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা-বাবা, ছোট ভাইয়ের লাশ গুমের হুমকি!

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের আজিজুল হক রুবেল নামের এক সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর ছাড়ার উপক্রম হয়েছে স্বয়ং জন্মদাতা পিতা- মাতার। অব্যাহত নির্যাতনের পাশাপাশি ছোট ভাইকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ পরিবারটি। প্রশাসনের দ্বারস্থ হলে নির্যাতন -নিপিড়নের মাত্রা আরো বাড়িয়ে দেয় রুবেল গং । ঘটনাটি ঘটে ৫,৬,৭,৯ সেপ্টেম্বর পৃথক সময়ে ইউনিয়নের পূর্ব পোকখালী দক্ষিণ পাড়া এলাকার নুরুল ইসলামের বসত ঘরে। এ ঘটনায় মা নুর আয়েশা বাদী হয়ে ছেলে আজিজুল হক রুবেল,ভাশুর সুজা আলমের ছেলে ইসমাইল এবং তার স্ত্রী তসলিমা আক্তারের বিরুদ্ধে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র গালিগালাজ, উস্কানিমূলক কথা বলে হামলা করতে এগিয়ে আসে। একাধিক বার তাদের হামলায় আহত হয়েছে মা বাবা ভাই বোন। আইনের আশ্রয় নিতে চাইলে ছোট ভাই আরমানকে হত্যা করে লাশ গুমের হুমকি দেয় রুবেল। মা নুর আয়েশা জানায়, গত ৫ সেপ্টেম্বর তাদের বসতভিটার গাছ থেকে নারকেল নামাতে চাইলে অভিযুক্তরা বাঁধা সৃষ্টি করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপর দিন তাদের চলাচলের রাস্তায় গর্ত খুঁড়ে দেয় এবং পুকুরে ইট, বোতল ভাঙা, ময়লা আবর্জনা নিক্ষেপ করে ব্যবহার অনুপযোগী ও মাছ মেরে ফেলে। এরপর দিন ২শতাধিক রোপণকৃত চারা কেটে দেয়। খবর পেয়ে এগিয়ে এসে বাঁধা প্রদান করলে তাদের উপর হামলা করতে মরিয়া হয়ে উঠলে শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের রক্ষা করে।এ ঘটনায় স্থানীয় ভাবে একাধিক বার শালিসি বৈঠকের আয়োজন করলেও অভিযুক্তরা উপস্থিত হয় না। স্থানীয় ভাবে সমাজপতিদের কাছে নালিশ করলে ক্ষুব্ধ হয়ে পূনরায় ৯ সেপ্টেম্বর সকালে নুর আয়েশার ছোট ছেলে আরমানকে ধরে উপর্যপুরী মারধর করে রুবেল, ইসমাইলরা। জানের ভয়ে আরমান হামলা থেকে বাঁচতে দ্রুত বাসায় ঢুকে গেলে হামলাকারীরা বাসায় গিয়ে আরেক দফা হামলা করার চেষ্টা চালায়। এদিন আরমানকে ফের হামলা করতে না পেরে বাড়ির বেড়া ও নলকূপের লাইন কেটে দেয়। নিজ ছেলে এবং ভাসুরের ছেলে, পুত্রবধূর ননস্টপ অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মা নুর আয়েশা। অভিযোগ পেয়ে ঈদগাঁও থানার এস,আই শামিম আল মামুন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ঘটনাটি জমিজমা সংক্রান্ত বিরোধ বিধায় বিজ্ঞ আদালতে যেতে বলা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানবিক বিবেচনায় পুলিশ
উভয় পক্ষের সাথে ১৫ বারের মতো কথা বলেছে , কোনো পক্ষই আইন মানে না। এর আগেরকার পুলিশও তাদের ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করেছিল কিন্তু কোন পক্ষ রায় মানতে চায় না। তবে নুর আয়েশার পরিবারকে ঘরে আটকে রেখেছে মর্মে জাতীয় জরুরি সেবার নম্বরে কল করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অভিযুক্ত আজিজুল হক রুবেল পরিষদে ভ্যাকসিন নিতে গেছে। তবে নলকূপের লাইন কেটে দেওয়ার বিষয়টি সত্য বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এদিকে অভিযুক্ত আজিজুল হক রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় দাবী করে বলেন, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। পিতা মাতাকে ব্যবহার করে এলাকার কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। জেঠাত ভাই ইসমাঈলের জমি জমা নিয়ে ঝামেলা, সেখানে আমি কেনো হস্তক্ষেপ করবো? তাছাড়া মা বাবা দুইজনই মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন ছেলে রুবেল।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...