বুধবার, ৫ আগস্ট ২০২৬

অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষ, কয়েকজন আহত

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়েছেন।গত শুক্রবার দুই দেশের মধ্যে সীমান্ত বিভাজনকারী নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল-এলএসি) এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে আসেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন ও এনডিটিভি সোমবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের দাবি, চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সেনারা বাধা দেন। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও অরুণাচল সীমান্তে গত শুক্রবারের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নয়াদিল্লি বলেছে, সংঘর্ষের পর সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে ওই এলাকায় নিয়োজিত ভারতীয় সেনা কমান্ডার এবং চীনের সেনা কমান্ডারদের মধ্যে এ নিয়ে পতাকা বৈঠক হয়েছে।

পূর্ব লাদাখে রক্তক্ষয়ী এক সংঘর্ষের আড়াই বছরের বেশি সময় পর দুই দেশের সেনারা আবারও সংঘর্ষে জড়ালেন। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী ওই সংঘর্ষের ঘটনা ঘটে ২০২০ সালের জুনে। এতে ভারতের ২০ সেনা নিহত হন। এ ছাড়া চীনের ৪০ সেনা হতাহতের দাবি করে ভারত।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...