বুধবার, ৫ আগস্ট ২০২৬

আর্জেন্টিনা বাংলাদেশে আবারও দূতাবাস খুলতে যাচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশে আবারও দূতাবাস খোলার পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে বন্ধ আছে আর্জেন্টিনার দূতাবাস।

শনিবার (১০ ডিসেম্বর) এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান।

স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরো।

টুইটে কাফিয়েরো আগস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠকের কথা স্মরণ করেন।

এদিকে, বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দলকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছে। কিন্তু চলতি কাতার বিশ্বকাপে তা ভিন্নভাবে বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মেসির গোলে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের উল্লাসের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটারে পোস্ট করা হয়। এটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এতে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের বিপুল আবেগ বিশ্ববাসীর নজর কাড়ে।

আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও এই ভিডিও নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। পরে, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে একটি বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! তারাও আমাদের মতই পরম ভক্ত (ক্রেজি)’।

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে যোগ দেন আর্জেন্টিনার নাগরিকরাও।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...