শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

হ্যারি কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

- Advertisement -
Single page 1st Paragraph

হ্যারি কেনের পেনাল্টি মিসে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আজ আসরের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি মিস করেন কেন। পেনাল্টি মিস না হলে ২-২ সমতা রাখার সম্ভাবনা ছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু দুর্ভাগ্য কেনের, দুর্ভাগ্য ইংল্যান্ডের। ২০০৬ সালের পর আবারও শেষ আট থেকে বিদায় নিলো আসরে চতুর্থ হওয়া ইংলিশরা। সেমিতে ওঠে ফ্রান্স।

৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে লড়াইয়ের সুযোগ হয় ইংল্যান্ড ও ফ্রান্সের। গ্রুপ পর্বে হওয়া আগের দুই লড়াইয়ে জিতেছিলো ইংলিশরা। এবারই বিশ^কাপের নক-আউট পর্বে প্রথম দেখা হলো এই দু’দলের। আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে ১১ মিনিটে আক্রমন করে ফ্রান্স। কিন্তু গোল করতে পারেনি।

অবশ্য প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফ্রান্সকে। ১৭ মিনিটে মিডফিল্ডার অরেলিয়েন টিচুয়ামেনির গোলে এগিয়ে যায় ফরাসিরা(১-০)।

বাঁ-প্রান্ত দিয়ে আক্রমন চালিয়ে ওসমানে ডেম্বেলেকে বল দেন কিলিয়ান এমবাপ্পে। তবে ডেম্বেলে সেটি দেন আঁতোয়ান গ্রীজম্যানকে। তার কাছ থেকে বল পেয়েই ২৫ গজ দূর থেকে অসাধারণ শটে ইংল্যান্ডের গোলবারের বাঁ-দিক দিয়ে বলকে জালে পাঠান টিচুয়ামেনি। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি ইংল্যান্ডের গোলবারের প্রহরী জর্ডান পিকফোর্ড।

গোল হজম করে ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। ২১ থেকে ২৯ মিনিটের মধ্যে চারবার ফ্রান্সের সীমানায় আক্রমন শানায় তারা। এরমধ্যে ২২ ও ২৯ মিনিটে হ্যারি কেনের জোড়ালোর শট দারুনভাবে প্রতিহত করেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লোরিস।

শুরুতে প্রথম গোলের পর ৩৯ মিনিটে এসে আক্রমনে যেতে পারে ফ্রান্স। ডিফেন্ডার থিও হার্নান্দেজের যোগান দেয়া বলে ইংল্যান্ডের বক্সের বাইরে থেকে শট নেন এমবাপ্পে। তার শট ইংলিশদের গোলাবারের উপর দিয়ে চলে যায়। বাকী আর কোন দলই কোন আক্রমন করতে না পারলে ১-০ গোলে শেষ হয় প্রধমার্ধ। এই অর্ধে গোল না পেলেও বল দখল ও আক্রমনে এগিয়ে ছিলো ইংল্যান্ডই। ৫৮ শতাংশ বল দখলের সাথে ৫টির ৩টি অন টার্গেটে মারেন ইংলিশরা। ৩টি শটের মধ্যে ফ্রান্সের ২টি অন টার্গেটে ছিলো।

বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে ফ্রান্সের গোলরক্ষক লোরিসের দৃঢ়তায় অল্পের জন্য গোলের দেখা পায়নি ইংল্যান্ড। মিডফিল্ডার জুড বেলিংহামের ডান-পায়ের জোড়ালো শট ফ্রান্সের গোলরক্ষক লোরিস কর্ণারের বিনিময়ে রক্ষা করেন।

তবে কিছুক্ষন পরই ৫৪ মিনিটে গোল পেয়ে যায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ইংল্যান্ডের স্ট্রাইকার বুকায়ো সাকাকে ফাউল করেন ফ্রান্সের প্রথম গোলের মালিক টিচুয়ামেনি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা আনেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন।

এক মিনিট পরই মধ্যমাঠ থেকে বল পেয়ে ডি-বক্স থেকে বা-পায়ে শট নিয়েছিলেন ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবোয়িত। তার শট ডান-দিকে ঝাঁিপয়ে পড়ে রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড। নিশ্চিত গোল বঞ্চিত হয় ফ্রান্স। বেশ কিছুক্ষণ পর ৭০ মিনিটে ডান-প্রান্তে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের ফ্রি-কিক থেকে বক্সের ভেতর লাফিয়ে হেড নিয়েছিলেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। তবে তা চলে যায় ফ্রান্সের গোলবার ঘেষে বাইরে।।

৭৭ মিনিটে ফ্রান্সের নিশ্চিত গোল রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড। বক্সের ভেতর থেকে স্ট্রাইকার অলিভার গিরুদের তীব্র শট বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে প্রতিহত করেন পিকফোর্ড।

তবে পরের মিনিটে দলকে আর রক্ষা করতে পারেননি পিকফোর্ড। বাঁ-দিক দিয়ে গ্রীজম্যানের ক্রস থেকে হাওয়ায় ভেসে আসা বলে লাফিয়ে হেডে গোল করেন গিরুদ(২-১)

ম্যাচ শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে ম্যাচে সমতা আনার সুযোগ পায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ফরাসি ডিফেন্ডার তিও হার্নান্দেজ ইংল্যান্ড মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে ফাউল করলে রেফারি ভিএআরের সহায়তায় পেনাল্টির ডাক দেন। ৮৪ মিনিটে পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হন কেন। ফ্রান্সের গোলবারের উপর দিয়ে বল মারেন কেন। সেখানেই মুলত শেষ হয়ে যায় ইংল্যান্ডের আশা।

শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া ছিলো ইংল্যান্ড। তাদের আক্রমনগুলো মুখ থুবড়ে পড়ে ফ্রান্সের সীমানায়। ইনজুরি সময়ের ১১ ও শেষ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। স্ট্রাইকার মার্কোস রাশফোর্ডের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে ম্যাচের সমাপ্তি টানেন রেফারি। ২-১ গোল ম্যাচ জিতে সেমির টিকিট পায় ফ্রান্স।

আগামী ১৪ ডিসেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। গতকাল অন্য কোয়ার্টার ফাইনালে মরক্কো ১-০ গোলে হারিয়েছে পর্তুগালকে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...