সীতাকুন্ডে পুরাতন জাহাজ ভাঙার কারখানায় স্ক্র্যাপ লোহা কিনতে গিয়ে গ্যাস সিলিন্ডারের ধাক্কায় মো. আলী নাজিম (৪৩) নামের এক ব্যবসায়ী মারা গেছে। ১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের মাস্টার কাসেমের মালিকানাধীন ‘মাদার স্টিল’ নামক ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উপজেলার কুমিরা ইউনিয়নের কাজী পাড়ার মো. জানে আলমের ছেলে।
সীতাকুন্ড থানার এসআই ফারুক হোসেন জানান, সকাল ১০টার দিকে স্ক্র্যাপ লোহা কিনতে মাদার স্টিলের ইয়াের্ড যান মো. আলী নাজিম। এ সময় বোতল সুপারভাইজারের নেতৃত্বে মাদার স্টিলের শ্রমিকরা ট্রাক থেকে গ্যাসের বোতল (সিলিন্ডার) নামাচ্ছিলেন। তারা ট্রাকের উপর থেকে জোরে-জো

