শনিবার, ২০ জুন ২০২৬

লামায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য অফিস লামার আয়োজনে শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার জনাব মো. মোস্তফা জাবেদ কায়সার। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, সমবায় অফিসার আয়মন আরা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.আরিফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

সমাবেশে বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ- আমার বাড়ী আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সকল সেবা প্রাপ্তি এবং সম্পৃক্ত থাকার বিষয়ে উপস্থিত সকলকে অনুরোধও জানান বক্তারা।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ নিয়ে কার্যক্রমের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় বলে জানান সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। সমাবেশে দেড় শতাধিক নারী অংশ গ্রহণ করেন।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...